চাঁদপুর সরকারি মহিলা কলেজ, চাঁদপুর এর অডিটোরিয়ামে ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি/ ২৬ আগষ্ট, ২০২৬ খ্রি. তারিখে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় পবিত্র কুরআন থেকে তিলওয়াত করেন দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এর সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক জনাব মোঃ সাইদুল ইসলাম এর সঞ্চালনায় নবীজীর জীবনী ও কর্মের উপর বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোহাম্মদ এনামুল হক, ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মাসুদ হোসেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মোঃ মহি উদ্দিন, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ ফয়জুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আফসার আলী শিকদার, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোসা. আবজম খানম, প্রমুখ।
সভাপতির বক্ত্যব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন যে, নবীজীর নূরের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়েছিল। তাঁর উপরই নাজিল হয়েছিল আসমানি গ্রন্থ পবিত্র আল কোরআন। তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে হেদায়াতের আলো হয়ে। তিনি ছিলেন সত্যবাদী তথা আলআমিন। রহমাতুল্লিল আলামিন আমাদের জন্য নিয়ে আসেন পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী ও কর্মকে অনুসরণ করে সত্যিকার মানুষ হিসেবে গড়ে উঠবে এই প্রত্যাশা করছি।
সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০:০০ টায় হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনীর উপর হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান মিয়া। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভার এর সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্য প্রদান করছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। চাঁদপুর সরকারি মহিলা কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।