গোমস্তাপুর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ১০:১৩ পিএম
গোমস্তাপুর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আলাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে চৌডালা ইউনিয়নের ভাদাইমারি এলাকার একটি আমবাগান থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আলাউদ্দিন উপজেলার চৌডালা ইউনিয়নের দক্ষিণ ইসলামপুরে গ্রামের মহসিন আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে আলাউদ্দিন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এদিকে ভাদাইমারি এলাকার একটি আমবাগানে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে