চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগি ইউনিয়নের কৃতি সন্তান এবং ওলামা দল কেন্দ্রীয় কমিটির নেতা ডাঃ এম সলিমুল্লাহ বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণই কেবল মানবজাতির প্রকৃত মুক্তি ও শান্তি নিশ্চিত করতে পারে।
বুধবার ২৬ আগস্ট, দক্ষিণ আলগি মাওঃ নুরুজ্জামান জিয়াউন ন্নিসা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত দোয়া, মিলাদ ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।