লক্ষ্ণীপুরে মেধাবীদের সংবর্ধনা, মাদক বিরোধী শপথ

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০৫:৪১ পিএম
লক্ষ্ণীপুরে মেধাবীদের সংবর্ধনা, মাদক বিরোধী শপথ

লক্ষ্ণীপুরের রায়পুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে প্রায় ১৫০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তন এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্ণীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

রায়পুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহফুজুর রহমান হৃদয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির আহবায়ক এবিএম জিলানী, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু প্রমুখ।

প্রধান অতিথি এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, আগামির বাংলাদেশ গড়ার জন্য মেধাবীদের অবদান বর্তমান সরকার অনুধাবন করতে পেরেছে। সবার জন্য শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে। গত বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে। সরকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার কারিকুলাম পরিবর্তন কাজ করছে। বর্তমান প্রজন্ম যেন শিক্ষার সুযোগ পায়, সেজন্য আমরা জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপন করছি। এছাড়া উপজেলা পর্যায়ে কারগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। আমাদের সন্তান-সন্ততিরা যেন ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে অবদান রাখতে পারে, সেজন্য আমরা কাজ করছি।

আপনার জেলার সংবাদ পড়তে