শ্রীমঙ্গলে বিরল ‘সিবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৬, ০৪:৫৫ পিএম
শ্রীমঙ্গলে বিরল ‘সিবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সিবোল্ডস ওয়াটার স্নেক (ঝরবনড়ষফ'ং ডধঃবৎ ঝহধশব)-এর একটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান সাপটির ছবি ও বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে এর প্রজাতি শনাক্ত করেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান সাপটিকে ঝরবনড়ষফ'ং ডধঃবৎ ঝহধশব হিসেবে শনাক্ত করেছেন। এটি বাংলাদেশে অত্যন্ত বিরল একটি সাপ।

এর আগে বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারসংলগ্ন কুঞ্জবন এলাকায় স্থানীয় লোকজন সাপের বাচ্চাটিকে দেখতে পান। অচেনা ও দেখতে ভিন্ন ধরনের হওয়ায় তারা সাপটিকে আটক করে নিরাপদ স্থানে রাখেন। পরে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি পর্যবেক্ষণ করেন। সাপটির ছবি ও বিভিন্ন বৈশিষ্ট্য সংগ্রহ করে বিশেষজ্ঞের মতামতের জন্য পাঠানো হয়।  অধ্যাপক ড. মনিরুল এইচ খান পর্যবেক্ষণ শেষে সাপটির পরিচয় ঝরবনড়ষফ'ং ডধঃবৎ ঝহধশব হিসেবে নিশ্চিত করেন। স্বপন দেব সজল বলেন, ‘বিশেষজ্ঞের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে উদ্ধার হওয়া সাপটি ঝরবনড়ষফ'ং ডধঃবৎ ঝহধশব। বাংলাদেশে এটি অত্যন্ত বিরল। সাপটির উপস্থিতি শ্রীমঙ্গলের জীববৈচিত্র্যের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য।’

তিনি আরও বলেন, সাপটি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পরে অক্ষত অবস্থায় সাপটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্টরা জানান, শ্রীমঙ্গল ও বৃহত্তর সিলেটের বনাঞ্চল, জলাভূমি ও প্রাকৃতিক পরিবেশে এখনো অনেক অজানা জীববৈচিত্র্য রয়েছে। বিরল এই সাপের সন্ধানও এ অঞ্চলের জীববৈচিত্র্যের গুরুত্বকে নতুন করে সামনে এনেছে।

আপনার জেলার সংবাদ পড়তে