আশাশুনিতে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র মতবিনিময় করেছেন। শনিবার (২৯ আগস্ট) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব সভাপতি এসকে হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাগত সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র। সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম আহসান হাবীব, জিএম আল ফারুক, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায় সহ ক্লাবের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। সভায় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু তাঁর বক্তব্যে বলেন, আপনাদের সার্বিক সহযোগিতা পেলে মাদক, জুয়া ও চুরির মতো অপরাধ দমন করতে সহজ হবে। কোন মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ জুয়ার ব্যাপারে কঠোর পদক্ষেপ এর মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় যে কোন সমস্যার ব্যাপারে আমাকে সরাসরি অথবা ফোন করে জানাবেন, আমি তাৎক্ষণিকভাবে চেষ্টা করব ব্যবস্থা নেওয়ার। নবাগত এসি (ল্যান্ড) মিঠুন মৈত্র বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক, জুয়াসহ বাজারের বিভিন্ন ভেজাল বিরোধী কার্যক্রমের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমি সংক্রান্ত যেকোন বিষয় জনগণ সরাসরি আমার অফিসে আসতে পারবে, তাদের কোন পারমিশন লাগবে না ও কাউকে সাথে করে আনার প্রয়োজন নেই। আমি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারি সেজন্য সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করি।