কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় (আটাশ লক্ষ পঁচাশি হাজার চারশত পঞ্চাশ) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাঠালতলা মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০২ বোতল মদ ও ০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (দশ হাজার) টাকা। অপরদিকে, ২৯ আগস্ট শনিবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাকুরিয়া মাঠ নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ০৪ বোতল ফেয়ারডিল সিরাপ ও ০১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (চার লক্ষ সাতষট্টি হাজার) টাকা।
এছাড়া, ২৯ আগস্ট কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর নওপাড়া সুইচ গেট নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪০০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৭,৬০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (তেইশ লক্ষ চৌদ্দ হাজার চারশত) টাকা।
সর্বশেষ, শনিবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গুরের পাড়া জামে মসজিদ নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১,৭১০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (চুরানব্বই হাজার পঞ্চাশ) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্যের অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।