পার্বতীপুরে সঙ্গীতজ্ঞ পন্ডিত তমাল কান্তি লাহিড়ী, খন্দকার মোহাম্মদ আলী সম্রাট ও মিলন কুমার ভট্টাচার্য্যকে খেতাব প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ আগস্ট শনিবার সন্ধায় পার্বতীপুর মৎস্য খামার হ্যাচারী কমপ্লেক্স অডিটরিয়ামে মিডিয়া কর্ণার শিল্পী পরিষদের আয়োজনে খেতাব প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বক্তব্য রাখেন মরহুম উচ্চাঙ্গ পন্ডিত তমাল কান্তি লাহিড়ীর সহধর্মিনী বিথী গাঙ্গুলী।
বাংলাদেশ বেতার রংপুরের গীতিকার সাংবাদিক শিক্ষক মুসলিমুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বেতার রংপুরের সংগীত প্রযোজক ওস্তাদ মিলন কুমার ভট্টাচার্য, বাংলাদেশ বেতার রংপুর ও বিটিভির সংগীত শিল্পী, নাট্য পরিচালক ওস্তাদ খন্দকার মোহাম্মদ আলী সম্রাট, বিটিভির ভাওয়াইয়া শিল্পী ও ছায়ানটের লোকজ বিভাগের শিক্ষক এরফান হোসেন, বাংলাদেশ বেতার রংপুরের সংগীত শিল্পী ও সুরকার এস এম নজরুল ইসলাম, শাহীদুজ্জামান লাভলু, সংগীত পরিচালক মোঃ সোলায়মান, শিল্পী গীরেন্দ্র নাথ রায়, শিল্পী মফিজুর রহমান বিপ্লব, নজরুল সংগীত শিল্পী আজিবর রহমান, শিল্পী বিনয় কুমার রাজবংশী, সঙ্গীত সংগঠক প্রধান শিক্ষক মোরশেদ উল আলম, সঙ্গীত গবেষক আসাদুজ্জামান বাবু প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া কর্ণার শিল্পী পরিষদের প্রতিষ্ঠাতা ও সংগীত শিল্পী মোশাহেদুল হক মিলন। অনুষ্ঠানে তমাল কান্তি লাহিড়ীকে মরনোত্তর উচ্চাঙ্গ পন্ডিত, খন্দকার মোহাম্মদ আলী সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ ও মিলন কুমার ভট্টাচার্যকে রবীন্দ্র পন্ডিত খেতাব দিয়ে মুকুট পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। শেষে খ্যাতনামা সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীত পরিবেশন করেন ওস্তাদ মিলন ভট্টাচার্য, ওস্তাদ খন্দকার মোহাম্মদ আলী সম্রাট, বিথী গাঙ্গুলী, এরফান হোসেন, মোঃ সোলায়মান, আজিবর রহমান, এস এম নজরুল ইসলাম, আমেনা খাতুন, পুতুল রায়, মোশাহেদুল হক মিলন প্রমূখ। অনুষ্ঠানে উত্তরবঙ্গের সকল খ্যাতনামা শিল্পীগণসহ বিভিন্ন ধারার সংগীত ওস্তাদবৃন্দ, সংগীত শিল্পী, সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।