মুন্সিগঞ্জের লৌহজংয়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বার্ষিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। এই অনুষ্ঠানে মুন্সিগঞ্জ- ২ আসনের সাংসদ এড. আব্দুস সালাম আজাদ এমপি’র প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা থাকলেও রাস্ট্রীয় কাজে ব্যাস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
লৌহজংয়ের উপজেলা প্রশাসনের আয়োজনে
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু’র সভাপতিত্বে ও সহকারী নির্বাচন অফিসার মো. জুয়েল এর সঞ্চালনায় এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. এরফানুর রহমান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহাম্মেদ, সরকারী লৌহজং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সহিদুর রহমান শিকদার, সরকারী লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. জাহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন, উপজেলা কষি কর্মকর্তা মো. হাসনউদৌলা, লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হুমায়ুন রাজিব, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরা আক্তার, উপজেলা সমাজ সেবা অফিসার মো. উজ্জল মুন্সী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুল ইসলাম, লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস হেলাল, লৌহজং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাসসহ উপজেলার উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংস্কৃতি, সাহিত্য ও সৃজনশীলতার চর্চা বাড়ানো এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা তাদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।