গফরগাঁওয়ে মাদক বিরোধী ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০৬:৩০ পিএম
গফরগাঁওয়ে মাদক বিরোধী ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক বিরোধী সচেতনতার সৃষ্টির লক্ষ্যে ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগষ্ট) সকালে গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজনে বিদ্যালয় হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে মাদক বিরোধী ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। প্রদর্শনীর মাধ্যমে মাদকের ভয়াবহতার এর ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত  শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ গঠনে ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খান এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক কবীর আহমেদের সঞ্চালনায় মাদক বিরোধী সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিনা মমতাজ, মোঃ নুরুজ্জামান, মোঃ মিজানুর রহমান এবং সহকারী শিক্ষক মামুনুর রশিদ প্রমুখ।

সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের ভূমিকা উপর গুরুত্বারোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে