সেনবাগ আইডিয়াল স্কুলের বৃত্তির সনদপত্র, ক্রেস্ট ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০৮:২৪ পিএম
সেনবাগ আইডিয়াল স্কুলের  বৃত্তির সনদপত্র, ক্রেস্ট ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নোয়াখালীর সেনবাগ আইডিয়াল স্কুলে মেধা বৃত্তির সনদপত্র, ক্রেস্ট ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে  সেনবাগ আইডিয়াল হাই স্কুলের আয়োজনে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে  অনুষ্ঠিত হয়েছে। আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেনের সভাপতিত্বে ও  বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল ইসলাম তানিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান   অতিথি  ছিলেন, নোয়াখালী- ০২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

বিশেষ অতিথি  ছিলেন, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা  লায়ন সৈয়দ হারুন (এম.জে. এফ), সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, চাঁদপুর আর্দশ স্কুলের সভাপতি আবদুল হান্নান লিটন, , বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নূরুল হুদা, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আ

সভাপতি আবদুল আজিম চৌধুরী, বিএনপি নেতা আবুল বাহার,সেনবাগ আইডিয়াল মেধা বৃত্তির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সেনবাগ আইডিয়াল হাই স্কুলের প্রধান উপদেষ্টা মাষ্টার আবদুল মাজেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে বৃত্তির টাকা, সনদপত্র ও জিপিএ ৫ পাওয়া ছাত্র- ছাত্রীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন। অনুষ্ঠানে  শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি স্কুলের শ্রেনি কার্যক্রমের অনুমোদন ও স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। পরে মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে