মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র করে লাভ হবে না।সেই ষড়যন্ত্র আমরা রুখে দিবো। অতীতে যেমন দলের বিরুদ্ধে ষড়যন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এখন তারেক রহমানের বিরুদ্ধে শুরু করেছে ষড়যন্ত্র অতীতে আমরা যেভাবে প্রতিহত করছি এখনও তাদের ষড়যন্ত্র রুখে দিয়ে যা প্রয়োজন তা করব ইনশাআল্লাহ।
তিনি আজ গাজীপুরের কালিয়াকৈরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ উপলক্ষে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ শুভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল পালন করা হয়। কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজি রিয়াজউদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাইজু উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, দেওয়ান জসিম উদ্দিন,পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা তুলে ধরেন।
আব্দুল আলীম অভি
কালিয়াকৈর
তারিখঃ ০১-০৯-২০২৬ ইং
মোবাইলঃ ০১৭১২৮৮৬২২৯