রাজশাহীর বাঘা উপজেলার দিঘা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দিঘা বাজারে জমির উদ্দীনের ভবনের দ্বিতীয় তলায় এই শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বাঘা শাখার প্রধান ও ব্যবস্থাপক (এভিপি অ্যান্ড হেড অব ব্রাঞ্চ) শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, রাজশাহী জোনের ইভিপি ও হেড অব জোন মনিরুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন এবিএম ফ্যামেলির স্বত্বাধিকারী আসমা খাতুন। তত্ত্বাবধানে ছিলেন মাওলানা মজিবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, চকমাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, লক্ষবাড়িয়া চৌমহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক (অব.) মনিরুল ইসলাম জিঞ্জু, শিক্ষক ইন্তাজ আলী, আয়নাল হক, রাশেদুল ইসলাম রাশেদ, ইউনুস আলী, ইউপি সদস্য শিরিনা খাতুন প্রমুখ।