ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থপনা বিষয়ে বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে এক সভা অনুষ্টিত হয়েছে। সভাতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।
উপজেলা বিদ্যুৎ ব্যবস্থপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম সভাতে জানান, দেশে বর্তমানে বিদ্যৎ উৎপাদনে ঘাটতি থাকায় সরবরাহ কম পাচ্ছেন। বর্তমানে এ উপজেলাতে বিদ্যুতের চাহিদা প্রতিদিন ১৩ মেগাওয়াটের বিপরিতে পাচ্ছেন মাত্র ৮ মেগাওয়াট। এ কারনে লোডশেডিং একটু বেড়েছে। এজন্য তিনি বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা বন্ধসহ অপ্রয়োজনীয় কাজে বিদ্যৎ ব্যবহার রোধে গ্রাহকদের সচেতন হওয়ার আহব্বান জানান।
পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের আয়োজনে সভাতে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার আকাশ, পল্লী বিদ্যুৎ কালীগঞ্জ অফিসের এজিএম তরিকুল ইসলাম,পিডিবি ওজোপাডিকো অফিসের সহকারী ইন্জিনিয়ার শুভজিত কুমার, সাংবাদিক আনোয়ারুল ইসলাম রবি, জামির হোসেন ও সরকারী এমইউ কলেজের শিক্ষক প্রতিনিধিসহ বিদ্যুৎ অফিসের অন্নান্য কর্মকর্তাগন।