কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৯ পিএম
কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

নদ-নদী ও জলজ জীববৈচিত্র রক্ষার বার্তা নিয়ে কুড়িগ্রামে ধরলা নদীতে বিভিন্ন প্রজাতির দেশি মাছের পোনা অবমুক্ত করেছে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখা।  বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে শহরের ধরলা সেতু এলাকায় ধরলা নদীতে এ পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব ও জেলা পরিষদ চেয়ারম্যান সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, আশরাফুল হক রুবেল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আজাদুন্নবী শামীম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মহুবর, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা। এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রচলিত রাজনৈতিক কর্মসূচির বাইরে নদীতে মাছের পোনা অবমুক্ত করার আয়োজনকে পরিবেশবান্ধব একটি উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।

আপনার জেলার সংবাদ পড়তে