নিকলীতে প্রশাসনিক শূন্যতা, দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম দূর্ভোগ চরমে

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৩ পিএম
নিকলীতে প্রশাসনিক শূন্যতা, দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম দূর্ভোগ চরমে

কিশোরগঞ্জের নিকলী উপজেলাটি সাতটি ইউনিয়ন নিয়ে হাওর অঞ্চলে গঠিত এই উপজেলা। এই উপজেলায় প্রায় আড়াই লক্ষ লোকের বাস। উপজেলার প্রশাসনিক গুরুত্বপূর্ণ তিনটি পদ শূন্য হয়ে রয়েছে বেশ কিছু দিন ধরে। দাপ্তরিক শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে চরম ভাবে। উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইএনও), সহকারী কমিশনার ভূমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এবং একাধিক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার পদ কালি থাকার কারণে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রশাসনিক তদারি সুযোগে কিছু অসাধু রক্র ও সক্রিয় হয়ে ওঠেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। জানা যায় গত ০২ আগষ্ট নিকলীর সহকারি কমিশনার ভূমি বদলি হওয়ায় তার স্থলে অতিরিক্ত দায়িত্ব পালন করতেন উপজেলা নিবার্হী কর্মকর্তা। তিনিও গত ২৫ আগষ্ট বদলি হওয়ার কারণে ইএনও এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বাজিতপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা জালাল উদ্দিন। উপজেলা প্রশাসনের পাশাপাশি নিকলী থানার ওসি পদটিও শূণ্য রয়েছে ফলে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের মতে কার্যকর তদারকির অভাবে হাওরের প্রাকৃতিক সম্পদ অবৈধ বালু উত্তোলন  চলছে। দিনে দুপুরে নদী থেকে বালু উত্তোলনের কারণে নদীর পাশ্বের গ্রাম গুলি ভেঙ্গে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কারনে নৌ পথে ও স্থল পথে মাদক এখন যেন নিকলী উপজেলার একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। জেলা প্রশাসক সোহানা নাসরিনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

আপনার জেলার সংবাদ পড়তে