জামালপুর-ঢাকা রুটের চালক-শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর হানিয়া প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতি।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতির ঘোষণা দেয় জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা। জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শুভ বলেন, আমাদের যে বাস ধর্মঘট চলছিল। তা প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে। এখন স্বাভাবিক ভাবে সকল বাস চলাচল করবে। আমাদের যে দাবিগুলো ছিলো তা প্রশাসন সব মেনে নিতে চেয়েছেন।
জামালপুর জেলা প্রশাসক ইউসুপ আলী বলেন, বাস মালিক ও শ্রমিকদের নেতাদের সঙ্গে আলোচনা করে এই সংকট সমাধান করা হয়েছে। এছাড়া সড়ক স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনও কাজ করছে।
জানাযায় গত মঙ্গলবার রাতে জামালপুর সদর উপজেলার লাহেরী কান্দ এলাকায় একটি রাজীব বাস অটোরিক্সা চাপ দিলে ঘটনাস্থলে চারজন নিহত হন। তারই প্রেক্ষিতে বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধন শেষে রাজীব পরিবহনের দুটি বাস আটকে ভাঙচুর চালায় একদল লোক। এ সময় বাসের চালক ও সহযোগীদের মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হলে বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক নেতারা সংবাদ সম্মেলন করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া ।