সম্মেলনের এক বছর পর লক্ষ্ণীপুরের রামগতি উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহশিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান স্বাক্ষরিত কমিটির তালিকা প্রকাশ করা হয়। উপজেলা বিএনপির কমিটিতে ১০১ জন এবং পৌর বিএনপির কমিটিতে ১০১ জনকে রাখা হয়েছে। পাশাপাশি উপজেলা ও পৌর বিএনপির ৭ সদস্য করে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। সংসদ সদস্যের সুপারিশকৃত এই কমিটির তালিকা অনুমোদনের জন্য জেলা কমিটিতে পাঠানো হয়।
গত বছরের ২২ আগষ্ট রামগতি উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে মো. শিরাজ উদ্দিন এবং পৌর বিএনপির সভাপতি হিসেবে মো. সাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক হিসেবে মর্তুাজা আল আমিনের ঘোষণা করা হয়েছিল। সভাপতি, সম্পাদক ছাড়াও উপজেলা বিএনপির কমিটিতে একজনকে সিনিয়র সহসভাপতি, ১৬ জনকে সহসভাপতি, ৭ জনকে যুগ্ম সম্পাদক ৩ জনকে সাংগঠনিক সম্পাদক, ২৩ জনকে বিভিন্ন সম্পাদকীয় পদ ও ২২ জনকে নির্বাহী সদস্য করা হয়।
অপরদিকে সভাপতি, সম্পাদক ছাড়াও পৌরসভা বিএনপির কমিটিতে একজনকে সিনিয়র সভাপতি, ১১ জনকে সহসভাপতি, ৮ জনকে যুগ্ম-সম্পাদক, ২ জনকে সাংগঠনিক সম্পাদক ও ২৩ জনকে বিভিন্ন সম্পাদকীয় পদ ও ২২ জনকে নির্বাহী সদস্য করা হয়। নবগঠিত রামগতি উপজেলা ও পৌর বিএনপির কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় এবং জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নবগঠিত উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহশিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রামগতি-কমলনগর সংসদীয় আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং লক্ষ্ণীপুর জেলা বিএনপির আহবায়ক ও পানি সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমানকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি রামগতি উপজেলার পরীক্ষিত ত্যগী নেতাদের কমিটিতে স্থান দিয়ে মুল্যায়ন করার জন্য। এ সময় তিনি বলেন, আগামী দুই বছর এই নতুন কমিটি জাতীয়তাবাদী শক্তিকে এক ও অভিন্ন থেকে দলকে এগিয়ে নিয়ে যাবে। সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে দলকে সমুন্নত রেখে এবিএম আশরাফ উদ্দিন নিজানের হাতকে শক্তিশালী করা হবে।