পিরোজপুরে জন্মাষ্টমী উদযাপন

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৫ পিএম
পিরোজপুরে জন্মাষ্টমী উদযাপন

পিরোজপুরে দিনব্যাপী না না আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। আজ শুক্রবার এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের আখড়াবাড়ী মন্দির থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় কেন্দ্রীয় কালী মন্দিরে গিয়ে শেষ হয়। সেখানে  উদযাপন কমিটির আহ্বায়ক দিলীপ কুমার মিস্ত্রির সভাপতিত্বে ও সদস্য সচিব নির্মল কুমার চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন। অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, বিএনপি নেতা শেখ রিয়াজ উদ্দিন রানা, ডা. তপন কুমার বসু প্রমখ।

আপনার জেলার সংবাদ পড়তে