ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার যানজট নিরসন কল্পে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পাইলটিং শুভ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের ট্রাফিক পাইলটিং শুভ উদ্বোধন করেন গফরগাঁও পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। এ সময় গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ রব্বানী, গফরগাঁও থানার ওসি মোঃ মনিরুজ্জামান সেখ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গফরগাঁও রেলওয়ে পুলিশ ও গফরগাঁও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। গফরগাঁও পৌর প্রশাসক মোহাম্মদ ইউসুফ বলেন, প্রাথমিকভাবে পৌর শহরের ৩টি পয়েন্টে জামতলা মোড়, রেলওয়ে স্টেশন ও পাটমহাল মোড়ে ২ জন আনসার ও ১জন পুলিশসহ ৩ জন করে মোট ৯ জন ফোর্স মোতায়েন করা হয়েছে এবং কিছু এন্ট্রি পয়েন্ট নিয়ন্ত্রণ করা হয়েছে।