কাপাসিয়ায় ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮ এএম
কাপাসিয়ায় ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে ৫ সেপ্টেম্বর শনিবার সকালে স্থানীয় মডিউল কনভেনশন সেন্টারে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ ৪.৫০ থেকে জিপিএ ৫ প্রাপ্ত ৪ শতাধিক কৃতি শিক্ষার্থীদের নিয়ে প্রেরণামূলক এ পোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনের এমপি সালাহউদ্দিন আইউবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব শাহ আলম বকশী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির পাবলিক রিলেশন সম্পাদক নুমাইর আব্দুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আব্দুল আলীম, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ইন্জিনিয়ার তাসনিম আলম। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলা সভাপতি ইসমাইল পাঠান, জেলা সেক্রেটারি বায়জিদ মাহমুদ, কাপাসিয়া সদর থানা সভাপতি মোদ্দাসির ইসলাম খান,কাপাসিয়া দক্ষিণ সভাপতি হাফেজ মাহাদী হাসান, কাপাসিয়া উত্তর সভাপতি মারুফ, কাপাসিয়া পূর্ব সভাপতি সাজিদ প্রমূখ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা সহ ক্রেস্ট, বই ও বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়। বক্তারা কৃতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট এবং দেশ-বিদেশে ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা প্রদান করেন। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্ম, নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে একজন ভালো মানুষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি, বিভিন্ন উদ্দীপনামূলক সাংস্কৃতিক পরিবেশনা ও আয়োজকদের অন্যান্য সৃজনশীল কর্মকান্ড মেধাবী শিক্ষার্থীদের দারুণভাবে উৎসাহিত করে।
আপনার জেলার সংবাদ পড়তে