বাঘায় যাত্রী সেজে ভ্যান ছিনতায়ের চেষ্টা, ভ্রাম্যমান আদালতে সাজা

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৮ পিএম
বাঘায় যাত্রী সেজে ভ্যান ছিনতায়ের চেষ্টা, ভ্রাম্যমান আদালতে সাজা

রাজশাহীর বাঘায় যাত্রী সেজে চেতনানাশক ঔষধ খাইয়ে ভ্যান ছিনতায়ের চেষ্টার অভিযোগে দুইজনের ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী রুস্তমপুর বাজারে এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বাজুবাঘা নতুন পাড়া গ্রামের ছেপাত আলীর ছেলে মিলন হোসেন ও তরিকুল ইসলাম চকসিংগাড়া গ্রামের হাফিজুল রহমানের ছেলে হামিদুল রহমানের চারঘাট মেডিকেলে যাওয়ার জন্য ভ্যান রিজার্ভ করে। পথে রুস্তমপুর বাজার এলাকায় পৌছলে তারা কৌশলে চেতনানাশক ঔষধ খাইয়ে দেন। এর কিছুক্ষণ পর তার মাথা ঝিমঝিম করতে থাকে।  

বিষয়টি সে বুঝতে পেরে রুস্তমপুর বাজারের এসে স্থানীয়দের জানালে জনগণ তাদের আটক করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের দুইজনকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সল তালুকদার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিলন হোসেনকে ১ বছর কারাদন্ড ও ৪০০ টাকা অর্থদন্ড এবং তরিকুল ইসলামকে ৬ মাসের কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার বিষযটি নিশ্চিত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে