দৌলতখানে মাদক বিরোধী পৃথক অভিযানে গ্রেফতার ৬

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৬ পিএম
দৌলতখানে মাদক বিরোধী পৃথক অভিযানে গ্রেফতার ৬

ভোলার দৌলতখানে পুলিশের পৃথক বিশেষ অভিযানে ইয়াবা ও টাকাসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।   সোমবার (৭ সেপ্টেম্বর) দৌলতখান থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবী ও মাদকদ্রব্য বিক্রির দায়ে  তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ৩৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।  

গ্রেফতারকৃতরা হচ্ছেন,  মোঃ রতন সরদার (২৮) ২। মোঃ রিদয় হাওলাদার (২২) ৩। মোঃ বজলুর রহমান (৩৫) । এদের সবার বাড়ি উপজেলার  চরপাতা ইউনিয়নে। পুলিশের সাব ইন্সপেক্টর রাজীব হোসেন  জানান, চরখলিফা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের  জনৈক মোঃ বাচ্চু মিয়ার বসত বাড়ীর সামনের সড়ক থেকে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। দৌলতখান থানা অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম আমার দেশকে বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। অপর দিকে দৌলতখান উপজেলা এরিয়া থেকে  পুলিশের অভিযানে দশপিস ইয়াবা সহ আরো দুজন মাদক ব্যবসায়ী ও  একজন মাদক সেবনকারী এবং মাদক বিক্রয়ের ৩৮ হাজার ৯০০টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন,  

 মোঃ হাসান রাঢ়ী (৩০)-দক্ষিণ দিঘলদী ০১নং ওয়ার্ড, মোঃ সোহেল (৩০) উভয়ের ঠিকানা ভোলা সদর এবং মোঃ মমিন বিশ্বাস,  উত্তর জয়নগর ইউনিয়ন। 

পুলিশ পরিদর্শক মোঃ ওবায়েদুল হক জানান,  

ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮  সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে