জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পরিকল্পনা অনুযায়ী লেখাপড়া করতে হবে। সেই পরিকল্পনাই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। যে বাবা-মা কষ্ট লোখাপড়া খরচ যোগান দেয়। নৈতিক শিক্ষা, পরিশ্রম ও সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে প্রত্যেকে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।
বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এমপি এ কথা বলেন।
বৃহস্পতিববার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ উপজেলা হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হাজী আব্দুস সাপ্তার প্রামানিক ফাউন্ডেশনের চেয়ার্যম্যান রাকিবুল হাসান অলিভ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, আড়ানী পৌর বিএনপির সাধারণ মোস্তাক আহম্মেদ বিল্টু, ওসি সেরাজুল হক, অধ্যক্ষ জহরুল ইসলাম, শিক্ষাথী ফাতেমা ইয়াসমিন রনক, লিখন আহম্মেদ প্রমুখ।
উপজেলা ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফরের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা জিয়া পরিষদ সভাপতি বাবুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে সাটির্ফিকেট, নগদ টাকা ও বিভিন্ন জাতের গাছের চারা দেওয়া হয়।