আখতারুজ্জামান মিয়া এমপি

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকগণকে শিক্ষার্থীদের বিষয়ে আরো আন্তরিক হতে হবে

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৯ পিএম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকগণকে শিক্ষার্থীদের বিষয়ে আরো আন্তরিক হতে হবে

জাতীয় সংসদের হুইপ ও বস্ত্র এবং পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকগণকে শিক্ষার্থীদের বিষয়ে আরো যত্নশীল ও আন্তরিক হতে হবে। শিক্ষকগণ ছাড়া শিক্ষার্থীদের মেধাবিকাশ ও উন্নত ফলাফল সম্ভব নয়। শিক্ষকগণকে অধ্যাবসায়ী হতে হবে। পাঠ পরিকল্পনা করে সে মোতাবেক শিক্ষা প্রদান করতে হবে। বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধিতে প্রতি সপ্তাহে অথবা নিয়মিত হোম ভিজিট করতে হবে। অভিভাবকগণের সাথে সম্পর্ক উন্নয়ন করে বিশ্বাস অর্জন করে শিক্ষার্থীদের উপস্তিতি নিশ্চিত করতে হবে। গতকাল ১২ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩ টা হতে বিকেল ৬ টা পর্যন্ত চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত ২৮৩ জন শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা স্মারক ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধাণগণ বক্তব্য রাখেন।  মতবিনিময় সভায় উপজেলার সকল স্কুল, কলেজ, মাদরাসা, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি প্রধান শিক্ষকগণসহ কৃতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে