জম জম হজ্ব কাফেলা নাসিরনগর শাখার শুভ উদ্বোধন

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩০ পিএম
জম জম হজ্ব কাফেলা নাসিরনগর শাখার শুভ উদ্বোধন

হজ্ব ও উমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান জম জম হজ্ব কাফেলা নাসিরনগর শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।  আজ শনিবার বিকালে  উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের উত্তর পাশে চৌধুরী মঞ্জিলে আলোচনা সভা ও  দোয়া মাহফিলের মাধ্যমে নাসিরনগর শাখার উদ্বোধন করা হয়। জম জম হজ্ব কাফেলার পরিচালক  আলহাজ্ব মুফতি সাইদুর রহমান সাঈদ ও  হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ বিন জুবায়েরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেনবাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাবেক  শুরার সদস্য  ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ সভাপতি মাওলানা মোহাম্মদ সামছুদ্দিন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক একে এম আমিনুল ইসলাম, কুন্ডা মাদ্রাসার মুহতামিম হাফেজ ইকবাল হুসাইন,
কদমতুলি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদীর , জেঠাগ্রাম মাদ্রাসার মুহতামিম হাফেজ হুসাইন আহমদ খান,বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: আবদুস ছাত্তার, সাধারণ সম্পাদক বিএম গিয়াস উদ্দিন, গোকর্ণ মাদ্রাসার মুহতামিম মাওলানা নাসির উদ্দিন জাফরী ,নাসিরনগর থানা মসজিদ জামে মসজিদের ইমাম  মাওলানা ওয়ালিউল্লাহ,কুন্ডা মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি ইউসুফ বিন ইকবাল,
উপজেলা কমপ্লেক্স মসজিদ ইমাম মাওলানা জুবায়ের আহমেদ, জেঠাগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদুল হাসান কাসেমী,মাওলানা কবির আহমেদ,হাফেজ আব্দুর রশিদ,
হাফেজ ক্বারী শাহজাহান,ডাক্তার জুবায়ের আহমাদ, মোঃ আলাউদ্দিন প্রমূখ।
সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান,মক্কা ও মদিনায় হজ্ব উমরাহ্ হোটেলসহ যে কোন হোটেল বুকিং করা , ২৪ ঘন্টা গাইড সার্বিস ব্যবস্থা খানায়ে কাবার সন্নিকটে থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা, সৌদি আরবে হজ্ব, উমরাহ্, ফ্যামেলী উমরাহ্ ভিসা ও  নির্ধাতির ঐতিহাসিক স্থান জিয়ারত, ছাড়াও বাংলাদেশ ও সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক অন্যান্য সেবা জম জম হজ্ব কাফেলা নিশ্চিত করে থাকেন। অনুষ্ঠানে বক্তারা হজ্ব ও ওমরাহ পরিসেবায় মানসম্মত সেবা প্রদান, গ্রাহক সন্তুষ্টি নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের কল্যাণে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শামছুদ্দীন । এসময় উপজেলার  বিশিষ্ট আলেম- উলামায়ে কেরামগনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে