জিয়ানগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবলীগ নেতা গ্রেফতার

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫১ পিএম | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ পিএম
জিয়ানগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবলীগ নেতা গ্রেফতার

পিরোজপুরের জিয়ানগরে ১৫ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা ও মাদক ব্যবসায়ী মো. শুক্কুর আলী সিকদার (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় এসআই মো. ইসমাইল হোসেন এর নেতৃত্বে চন্ডিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকায় তাকওয়া মসজিদ সংলগ্ন রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যাক্তি জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আবুল হোসেন সিকদারের ছেলে শুক্কুর আলী সিকদার। তিনি চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য পদে আছেন। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে