দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার মুক্তিযোদ্ধা বাবার ওপর সুপরিকল্পিত নৃশংস হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর (সোমবার) সকাল সাড়ে ১১ টায় গোবিন্দগঞ্জ থানা মোড়ে এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক ও ওয়ার্কার্স পাটি উপজেলা শাখার সভাপতি কমরেড এমএ মতিন মোল্লা, বাসদ কেন্দ্রীয় নেতা রিপোর্টাস ফোরাম সভাপতি কমরেড রফিকুল ইসলাম, জেএসডি উপজেলা শাখার সভাপতি আইয়ুব হোসেন, কমিউনিষ্ট পাটি উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলম প্রধান, জাতীয় কৃষক সমিতি উপজেলা শাখার সভাপতি কমরেড আউয়াল বিএসসি, প্রভাষক গৌতম কুমার, যুবমৈত্রী উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সাংবাদিক শাহ আলম সরকার সাজু। পরিচালনা করেন নাগরিক কমিটির যুগ্ন আহবায়ক বিশিষ্ট্য সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আকন্দ। নেতৃবৃন্দ বলেন, একটি উপজেলার প্রশাসনিক কর্মকর্তা যখন নৃশংস হামলার শিকার হচ্ছে, ক্ষমতাসীন দলের লোকজনের হাতে, তাহলে গ্রামগঞ্জের সাধারণ মানুষের অবস্থা কি? এটা উপলদ্ধি করলেই পাওয়া যায়।
আমরা জানতে পেরেছি, ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ওই উপজেলার অবৈধ বালু উত্তোলণ ও সরকারী খাস জমি সরকারী দলের লোকজনের দখল থেকে দখল মুক্ত এবং সাধারণ মানুষের ভূমি দখলদারিত্ব মুক্ত করতে যখন কাজ করছেন, ঠিক তখনই তার উপর এ সন্ত্রাসী হামলা করা হয়। তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী এ নৃশংস হামলা থেকে রক্ষা পায়নি।
ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার প্রকৃত ঘটনা উদঘাটন করে, এর সাথে যারাই জড়িত থাকুক না কেন? তাদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার কার্যকর করার দাবী সরকারের কাছে জানান গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি।