জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির ত্রৈমাসিক সভা মঙ্গলবার সাচনা বাজার হাসান এন্টারপ্রাইজ এর হল রুমে অনুষ্ঠিত হয়। পিএফজির অ্যাম্বাসেডর নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও পিএফজি সমন্বয়কারী আব্দুল মালিক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। সভায় প্রথমেই পিএফজির স্ব-মূল্যায়ন করা হয়। ১০ টি প্রশ্নের উত্তর পিএফজির সদস্যরা বিভিন্ন যুক্তিতর্ক শেষে মান নির্নয় করেন। সভায় সিদ্ধান্ত হয় আগামী ফেব্রুয়ারি মাস থেকে পিএফজির লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে সার্বজনীন সম্প্রীতির বন্ধন জামালগঞ্জ নামে সংগঠনের মাধ্যমে শান্তি-সম্প্রীতির কাজটি সচল রাখা হবে।
পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, মহিলা পরিষদ এর সভানেত্রী শেখ আয়শা আক্তার, জামালগঞ্জ পিএফজির পিস এম্বাসেপর আলেয়া বেগম, পিএফজি সদস্য নাজিম উদ্দিন, আলী হোসেন, আলী আক্কাছ মুরাদ, খালেদা আক্তার, মারজানা ইসলাম শিবনা, সিনিয়র সাংবাদিক ওয়ালী উল্লাহহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, আল-আমীন, মিনারা আক্তার, আয়শা সিদ্দিকা, সামিয়া আখি, বেবী রানী, অর্চণা দাস, শারমিনা বেগম, সালমা আক্তার প্রমূখ।