গ্যাস সিলিন্ডারে দগ্ধ বেলাল অবশেষে মারা গেছে

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৯ পিএম
গ্যাস সিলিন্ডারে দগ্ধ বেলাল অবশেষে মারা গেছে

বরগুনার তালতলীতে গ্যাস সিলিন্ডারে দগ্ধ হওয়া দুই সন্তানের জনক জেলে বেলাল হোসেন (৩০) অবশেষে মঙ্গলবার রাতে ঢাকার বার্ন ইউনিটে মারা গেছে। 

জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মরা নিদ্রা গ্রামের মতি খানের ছেলে জেলে বেলাল হোসেন পার্শ্ববর্তী মনির পিয়াদার মাছ ধরার ট্রলারে গভীর সাগরে মাছ ধরার জন্য ১২ সেপ্টেম্বর রওয়ান হন। এ সময় ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ ঘটলে বেলাল দগ্ধ হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল সেবাচিম হাসপাতাল এবং পরে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে দীর্ঘ চার দিন চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে মারা যান। বুধবার তার মরদেহ নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে