'থ্রাইভ' প্রকল্পের ভিত্তি জরিপের তথ্য নিয়ে রাণীশংকৈলে উজ্জীবক সভা

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৪ পিএম
'থ্রাইভ' প্রকল্পের ভিত্তি জরিপের তথ্য নিয়ে রাণীশংকৈলে উজ্জীবক সভা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ) প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের এক উজ্জীবক সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৭সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রাণীশংকৈল উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইপার-এর সহায়তায় এই কর্মসূচির আয়োজন করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা 'থ্রাইভ' প্রকল্পের বিভিন্ন লক্ষ্য, ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা লাইলা আরজুমান বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের সহকারী কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের থ্রাইভ প্রকল্পের উপকারভোগীরা। প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করেন থ্রাইভ প্রকল্পের প্রকল্প সহকারী সেরাজুস সালেকিন ও প্রকল্প অফিসার আরফিনা আকতার।

আপনার জেলার সংবাদ পড়তে