বিরলে এক খুচরা সার বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড করা হয়েছে। ২৭১ বস্তা এমওপি জব্দ। বৃহস্পতিবার বিকালে বিরল পৌরশহরের বিরল বাজারের মেসার্স সায়েম ট্রেডার্স প্রোঃ মহবুর রহমান এর দোকানে অবৈধভাবে মজুদকৃত ২৭১ বস্তা এমওপি সার জব্দ করা হয় এবং মহবুরকে অঅবৈধভাবে সার মজুদের দায়ে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল ইসলাম। এসময় উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিল। উল্লেখ্য, মেসার্স সায়েম ট্রেডার্স রেজিস্টারে লিপিবদ্ধ করে মজুদ এবং বিক্রয়ের কার্যক্রম পরিচালনা না করায় ভ্রাম্যমান আদালতের বিচারক এ দণ্ডাদেশ প্রদান করেন।