আ.লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল

এফএনএস (সেলিম আহমেদ; ঈশ্বরদী, পাবনা) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ এএম
আ.লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল

পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত, গুপ্ত ও পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র, অপতৎপরতা এবং নৈরাজ্যের বিরুদ্ধে   বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় আয়োজিত এই বিক্ষোভ মিছিলে স্থানীয় সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন। 

ঈশ্বরদী রেলগেট আলহাজ্ব খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের এক নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত পলাতক, গুপ্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নানামুখী দেশ বিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। নিষিদ্ধ ঘোষিত এই দলের নেতাকর্মীদের প্রকাশ্যে তেমন ভাবে দেখা যায় না। তাদের সক্রিয়তা জানান দিতে হঠাৎ করে কয়েকজন জড়ো হয়ে মিছিল বের করে লুকিয়ে যায়। নিষিদ্ধ ঘোষিতদের যেকোনো ধরনের নৈরাজ্য ও চক্রান্ত রুখে দিতে সাধারণ জনগণকে সাথে নিয়ে মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মোঃ শাহাবুদ্দিন সেন্টু সরদার, যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী খাঁন, পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল, সদস্য সচিব আনোয়ার হোসেন জনি, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক বিষ্ট কুমার সরকার, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তৌফিক আলম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হীরক সরদার, পৌর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুকুল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রউফ আব্দুল, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সল আহমেদ জুয়েল ও কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে