আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ পিএম
আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আশাশুনিতে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি তুষার কান্তি বোস (পিংকাই) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন। পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অনিরুদ্ধ মন্ডলের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রীতিষ কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক গোপাল কুমার মন্ডল, বিভিন্ন সভাপতি তারক চন্দ্র (আশাশুনি), প্রবীর মন্ডল (বড়দল), মানিক চন্দ্র বাছাড় (শোভনালী), ভবেন্দ্র নাথ সরকার (বুধহাটা), বিশ্বজিৎ রায় (খাজরা), বিকাশ কুমার দাশ (আনুলিয়া), দীলিপ কুমার দাশ (কুল্য), সঞ্জয় কুমার মিশ্র (শ্রীউলা), অরবিন্দ কুমার (কাদাকাটি), সেক্রেটারী জয়দেব কুমার (আশাশুনি) এবং বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদক হীরণ চন্দ্র মন্ডল, নির্মল সরকার, উত্তম কুমার গাইন প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে