আওয়ামী সংশ্লিষ্টতা ও মিছিল, সেনবাগের ওসি প্রত্যাহার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ এএম
আওয়ামী সংশ্লিষ্টতা ও মিছিল, সেনবাগের ওসি প্রত্যাহার

নোয়াখালীর সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবদুর রহিম সরকারকে সেনবাগ থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।  গতকাল সেনবাগের নবগঠিত ইয়ারপুর ইউপি( সাবেক) কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর বটতলা বাজারে  আ'লীগ এবং অঙ্গ সংগঠন কর্তৃত করা  মিছিল  ও সেনবাগের বাতানিয়া গ্রামের  আ'লীগ নেতা চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাসায় ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগে ওসি আবদুর রহিম সরকার কে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।  প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নোয়াখালী  পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। বর্তমানে ওসির দিযীত্বে রয়েছেন ওসি তদন্ত হযরত আলী মিলন।

আপনার জেলার সংবাদ পড়তে