রাজশাহীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৯ পিএম
রাজশাহীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রাজশাহী অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. শামীম আরা চৌধুরী। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে