ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২২ পিএম
ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ

জয়পুরহাটের কালাই উপজেলা থেকে আক্কেলপুরের জামালগঞ্জে অটো ভ্যানযোগে নেওয়ার সময় ১৯ বস্তা রাসায়নিক ডিএপি সার জব্দ করেছে স্থানীয় লোকজন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ক্ষেতলাল উপজেলার মনঝাড় বাজার এলাকায় দুটি অটোভ্যান থামিয়ে এসব সার জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালাইয়ের মোলামগাড়িহাট বাজারের সার ডিলার মিজানুর রহমানের দোকান থেকে সারগুলো জামালগঞ্জে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে ক্ষেতলাল উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাসউদ পারভেজ ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ ঘটনাস্থলে গিয়ে সারগুলো হেফাজতে নেন। জব্দকৃত ১৯ বস্তা সারের মূল্য ১৯ হাজার ৯৫০ টাকা। পরে সারগুলো স্থানীয় কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ। এ বিষয়ে সার ব্যবসায়ী মিজানুর রহমানের বক্তব্য জানতে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

আপনার জেলার সংবাদ পড়তে