মেহেরপুরের গাংনীতে একটি ককটেল সাদৃশ্য বস্তু ও হুমকিযুক্ত চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার চরগোয়াল গ্রাম থেকে ককটেল সাদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়।
হুমকিযুক্ত চিরকুটে লেখা রয়েছে:- জয় বাংলা জয় বঙ্গবন্ধু "সোহাগ তোরা সরদাররা এতো নিমোক হারাম। আতাহার,হাবেলকে মারার জন্য রিফুজিদের টাকা দিয়েছিলি।আবার আতিয়ার, ইব্রাহিম, কিবরিয়া, মনি,শাজাহান, হালিম মাষ্টারকে মারার জন্য তোদের সরদার বংশ ৮ লক্ষ টাকা দেওয়ার কথা, দিলিনাতো, বেইমান তোরা, তোদের অপেক্ষায় ছিলাম। টাকা যদি না দিস,শুনে রাখ, এটা নমুনা মাত্র, তোরও খবর আছে।" এরপর ব্র্যাকেটে লেখা-('সত্য কথার শত্রু অনেক।')
স্থানীয়রা জানান, উপজেলার সরগল গ্রামের সরদারপাড়ার একটি দোকানের বেঞ্চের উপর থেকে ককটেল সদৃশ বস্তু ও হুমকিযুক্ত চিরকুট দেখতে পান স্থানীয়রা।বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হলে তারা এসে এগুলো নিয়ে যায়।এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।এসব ককটেল সদৃশ বস্তু ও চিরকুট লিখে যারা এলাকায় অশান্তি সৃষ্টি করছে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ করছি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ককটেল সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এনিয়ে পুলিশ কাজ করছে।