আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ১ নং ত্রিবেণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন মোঃ জাফর ইকবাল মোল্লা। তাঁর প্রার্থিতাকে ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন তাঁর সমর্থকেরা।
সমর্থকদের দাবি, ত্রিবেণী-১ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মোঃ জাফর ইকবাল মোল্লার প্রার্থিতা নিয়ে আগ্রহ ও সমর্থন তৈরি হয়েছে। মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা আরও সহজ করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চেয়ারম্যান পদে নির্বাচিত হলে উন্নত যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা, সহজলভ্য স্বাস্থ্যসেবা, কৃষকের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, যুবকদের কর্মসংস্থান, পরিচ্ছন্ন ও সবুজ ইউনিয়ন, নিরাপদ ও আলোকিত জনপদ এবং দ্রুত ও হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে তাঁর পক্ষ থেকে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।
মোঃ জাফর ইকবাল মোল্লার ঘোষণার মূল বক্তব্য হিসেবে সামনে এসেছে-“সৎ নেতৃত্ব, সুন্দর ভবিষ্যৎ।” তাঁর সমর্থকেরা মনে করছেন, সততা, দায়িত্ববোধ ও জনসেবাকে গুরুত্ব দিয়ে ত্রিবেণী-১ ইউনিয়নের উন্নয়নে তিনি ভূমিকা রাখতে পারবেন। তাঁর প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় এবং তাঁর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন বলে জানা গেছে।