চাটমোহরে জুয়েলারী দোকানে চুরি সংঘটিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫২ পিএম
চাটমোহরে জুয়েলারী দোকানে চুরি সংঘটিত

পাবনার চাটমোহর পৌর সদরের ছোট শালিখা মহল্লার লাভলী সিনেমা হল চত্বরে মুসলিম জুয়েলার্সে চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোন এক সময় এই চুরি সংঘটিত হয়। চোর সিসি টিভি দ্বারা নিয়ন্ত্রিত ওই দোকানের সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৮০ ভরি রৌপ্য নিয়ে গেছে। সকালে জুয়েলার্সের মালিক তৌহিদুর রহমান তুহিন এসে দেখেন দোকানের তালা নেই,সাটার নামানো। ভেতরে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। খবর পেয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমানসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান,তদন্ত করে চোর সনাক্তের চেষ্টা করা হবে। এলাকায় নৈশপ্রহরী নিয়োগ দেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে