দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধনে ওষুষ স্প্রে করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও চাটমোহর পৌর সভার উদ্যোগে এই বিশেষ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। এসময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন,পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ দুলাল,লাইসেন্স পরিদর্শক মোঃ বাকিবিল্লাহ,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাঁদ হোসেন শামীম,ছাত্রদল নেতা রাকিবুল হাসান,কৃষকদলের পৌর আহবায়ক ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।