কাহারোলে সবুজের সমারোহ ঢেউ খাচ্ছে আমন ধানের ক্ষেত

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৫ পিএম
কাহারোলে সবুজের সমারোহ ঢেউ খাচ্ছে আমন ধানের ক্ষেত

দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের মাঠে মাঠে সবুজের সমারোহ আমন ক্ষেত ঢেউ খাচ্ছে। উপজেলার কৃষকেরা আমন ধান পরিচর্জায় ব্যস্ত সময় পার করছেন। গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে মাঠে আমন চাষীরা কৃষাণ নিয়ে ধানের পরিচর্জা কেউবা সকালে আমন ধান ক্ষেতে বালাই নাশক স্প্রে করছেন ফসলকে পোকার হাত থেকে রক্ষা করার জন্য। আবার কোন কোন আমন ধান চাষী দুপুরের পর মাঠে বালাই নাশক প্রয়োগ করছেন। আগামী দিনের স্বপ্ন দেখছেন আমন চাষীরা। গত কয়েকদিনের বৃষ্টিতে আমন ধানের ক্ষেতগুলি সবুজ বর্ণ ধারণ করেছে। উপজেলার আমন চাষী রহিম উদ্দীন জানান, ভাদ্র মাসের বৃষ্টি কম থাকায় আমন ধানে সেচ দিতে হয়েছে। একদিকে উৎপানদন খরচ বেড়ে যাবে। আমন চাষী সাইফুদ্দীন বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে আমন ধানের গাছগুলি সতেজ, সবল ও সবুজ হয়ে ওঠেছে। তিনি জানান, বাতাসে আমন ধানের ক্ষেতগুলি দোল খাচ্ছে। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে উপজেলায় ১৫ হাজার ৩৪৯ হেঃ জমিতে আমন চাষ করা হয়েছে। গতবারের চেয়ে এবার ৪ হেক্টর জমিতে আমন চাষ বেশি হয়েছে। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান জানান, এবার উপজেলায় আমন চাষীদের প্রণোদনা দেওয়া হয়েছে। বর্তমানে মাঠ পর্যায়ে রোগ বালাই কম রয়েছে। কৃষকদের রোগ বালাই দমনে পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, মাঠ পর্যায়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সার্বিক সহযোগীতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন।

আপনার জেলার সংবাদ পড়তে