বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, রংপুর-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১২ অক্টোবর থেকে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে রংপুর জেলায় কর্মরত ফটো সাংবাদিকদের কাছ থেকে ‘আবহমান গ্রাম বাংলা’ ও ‘সমসাময়িক বিষয়’-এই দুইটি বিষয়ে ছবি আহ্বান করা হয়েছে। প্রতিযোগিতায় প্রত্যেক ফটো সাংবাদিক উভয় বিষয়ে দুইটি করে ছবি জমা দিতে পারবেন।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছবির প্রিন্টের আকার হতে হবে ১২দ্ধ১৬ ইঞ্চি। ছবি প্রিন্ট করে জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৫ অক্টোবর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিযোগীদের ছবি জমা দিতে হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোন ক্যামেরায় ধারণ করা কোনো ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য হবে না।
প্রতিযোগিতায় নির্বাচিত তিনজন বিজয়ীকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে। পাশাপাশি নির্বাচিত আলোকচিত্রগুলো প্রদর্শনীতে স্থান পাবে। প্রতিযোগিতা ও প্রদর্শনী সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ফটো প্রদর্শনী উদযাপন কমিটির আহ্বায়ক এম. মিরু সরকার (০১৭১৭৩১৬২৫১) এবং সদস্য সচিব উদয় চন্দ্র বর্মনের (০১৭১৩৯৯৩৭৯৪) সঙ্গে যোগাযোগ করা যাবে।