ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪ এএম
ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ
রাজধানী ঢাকার খিলগাঁওস্থ "ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের" একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কাকরাইলে অবস্থিত 'ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন' মিলনায়তনে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-৯, খিলগাঁও আসনের এমপি এবং সড়ক পরিবহন, মহা সড়ক ভবন ও রেলপথ বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও প্রধান শিক্ষক ড. মুহম্মদ শহীদুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। গণিত বিভাগের শিক্ষক এনামুল হকের প্রাণবন্ত পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কলেজ শাখার অধ্যক্ষ মোঃ মাকসুদ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক হামিদ বাহার, অধ্যাপক বোরহান উদ্দিন ভূঁইয়া, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক বশির আহমেদ ভূঁইয়া প্রমুখ। এর আগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোস্তাইন বিল্লাহ সানী। পরে মাহমুদুল গণি ও তার দলের সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট এবং ধানের শীষ প্রতীক উপহার দেয়া হয়। দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামিয়া ইসলাম বর্ষা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রাণবন্ত ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া পরিচালনা করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও প্রধান শিক্ষক ড. মুহম্মদ শহীদুল্লাহ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ গান, নৃত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আপনার জেলার সংবাদ পড়তে