প্রসবকালীন স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিষয়ক

লক্ষ্ণীছড়িতে ধাত্রী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সনদ বিতরণ

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্ণীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৫ পিএম
লক্ষ্ণীছড়িতে ধাত্রী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সনদ বিতরণ

খাগড়াছড়ি জেলার লক্ষ্ণীছড়ি উপজেলায় প্রসবকালীন স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিষয়ক ধাত্রী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ এবং চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে। 

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা অডিটোরিয়াম ভবনে লক্ষীছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সনদ  এবং চিকিৎসা উপকরণ বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) তাহমিনা আপলোজ ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদারসহ অফিসার ও স্থঅনীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকার জনগণের জন্য স্বাভাবিক প্রসবকালীন স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিষয়ক ধাত্রী প্রশিক্ষণের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার স্থানীয় নারীদের স্বাভাবিক প্রসবকালীন স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, প্রাথমিক চিকিৎসা এবং প্রসবকালীন প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়। এর ফলে প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীরা দুর্গম এলাকার গর্ভবতী নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও সহযোগিতা প্রদানে আরও সক্ষম হবেন।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, প্রশিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র, ব্যাগ, পুনঃব্যবহারযোগ্য গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডবুক, অ্যাপ্রোন ও ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং স্থানীয় পর্যায়ে দক্ষ স্বাস্থ্য সহায়তাকারী তৈরির লক্ষ্যে লক্ষীছড়ি জোনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে