কালীগঞ্জে ধান চাষে পানি সাশ্রয়ের উপর ২৫ কৃষককে প্রশিক্ষণ

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০৯ পিএম
কালীগঞ্জে ধান চাষে পানি সাশ্রয়ের উপর ২৫ কৃষককে প্রশিক্ষণ

ঝিনাইদহের কালীগঞ্জে জলবায়ু সহিষ্ণু ও কার্যকারী কৃষি কৌশল নির্ভর পানি সাশ্রয়ী প্রকল্পের আওতায় ধান চাষে পানি সাশ্রয়ের উপর ২৫ কৃষককে দিন ব্যাপী কৃষি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯  সেপ্টেম্বর) সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের ট্রেনিং সেন্টারে ভেজা-শুকনা (অডউ) পদ্ধতিতে আধুনিক ও পানি সাশ্রয়ী উপায়ে ধান চাষাবাদ বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস এ প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।  প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ রাইস রিসার্চ ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান। সোনার বাংলা ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মটর কুমার মণ্ডল মোহেন প্রমুখ। 

উল্লেখ্য, সোনার বাংলা ফাউন্ডেশন জাপান ফান্ড ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট এবং শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশনের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর, জামাল, ং কোলা ও ৪নং নিয়ামতপুর ইউনিয়নে জলবায়ু সহিষ্ণু ও পানি সাশ্রয়ী কৃষি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সুন্দরপুর-দুর্গাপুর ও নিয়ামতপুর ইউনিয়নের নির্বাচিত ২৫ জন কৃষক এ প্রশিক্ষণ গ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে