কিশোরগঞ্জ সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৬ পিএম | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৬ পিএম
কিশোরগঞ্জ সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কিশোরগঞ্জ সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মংগলবার (২৮ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এ সভাঅনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান মারুফ'র সভাপতিত্বে সভার শুরুতে সদর উপজেলার আইন শৃঙ্খলার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন, সদর মডেল থানার প্রতিনিধি ।

মাসিক সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল করিম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জয়নুল আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন, জেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহীদ, সদর জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, মহিনন্দ ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, কিশোরগঞ্জ প্রেসক্লাব এর সদস্য, যুব উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব এর সহ সভাপতি সাংবাদিক আলী রেজা সুমনসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানসহ প্রতিনিধিবৃন্দ।

সভাপতি'র বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো কামরুল হাসান মারুফ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদকাসক্তসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিকে অবহিত করেন। তিনি খুবই গুরুত্ব সহকারে ফসলি জমি কেটে ফিসারী যেন না দিতে পারে সে বিষয়ে আইনের ব্যাখ্যাসহ উপস্থিত সকলকেই অবহিত করেন। এছাড়াও উপজেলায় চুরি ছিনতাইসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে