অনিয়মের অভিযোগে

রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৭ পিএম
রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

সরকারী উন্নয়ন কাজের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং নানা অভিযোগের প্রেক্ষিতে  রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে  অভিযান চালিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং নানা অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের ৪ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিদর্শক আবু ছাদেক।

অভিযান চলাকালে দুদক টিম রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার কার্যালয়ে তার কাজের টেন্ডার প্রক্রিয়াসহ নানা অনিয়মের বিষয়ে কথা বলেন এবং দপ্তরের ওয়াশ ব্লকের কাজসহ অন্যান্য কাজের বিষয়ে নথি যাচাই করেন। এসময় নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া সকল কাজের নথি দিতে পারেননি বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা। তবে কিছু কাগজপত্র দুদক টিম মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের জন্য নিয়ে যায়। আরো কিছু নথি দ্রুত সময়ের মধ্যে দুদকের কার্যালয়ে প্রদানের জন্য নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়াকে জানানো হয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা।

এ সময় দুদকের উপ-সহকারী পরিচালক মামুন, উপ-সহকারী পরিচালক ছরওয়ার হোসেন, এসআই সাজিবুল ইসলাম মাসুদসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দুদকের কর্মকর্তারা  জানান, রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে টেন্ডার কার্যক্রমে নিম্ন দরদাতাকে কাজ না অন্য ঠিকাদারকে কাজ প্রদানের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগসহ দপ্তরের ওয়াশব্লক সহ সরকারী উন্নয়ন কাজে অনিয়মের বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে কিছু বিষয়ে সত্যতা পাওয়া গেলেও মাঠ পর্যায়ে  নথি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে দুদক। সরকারী দপ্তরে অনিয়ম দুর্নীতি বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুদক কর্মকর্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে