চরভদ্রাসনে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) :
| আপডেট: ১ অক্টোবর, ২০২৬, ০৮:৩৬ পিএম | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৭:৪৭ পিএম
চরভদ্রাসনে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মাল্টিপারপাস হল রুমে বৃহস্পতিবার বিকেলে কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা প্রদান  অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ ভার্চুয়াল অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ,  ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব সৈয়দ আরিফুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  দেব কুমার পাল, চরভদ্রাসন থানার ওসি মোঃ সফর আলী ও উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম প্রমূখ ।  অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুব দলের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর। এছাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, বিএনপি নেতা এজিএম বাদল আমিন, মোঃ শাহজাহান শিকদার, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী সহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জানা যায়, এ অনুষ্ঠানে চরভদ্রাসন সদর ইউনিয়নের বিএস ডাংগী ব্লকে কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ ব্লকে পর্যায়ক্রমে মোট ৮৪৮ জন কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। এর মধ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন ৬০২ জন কৃষকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তা হিসেবে ২ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়েছে। এতে মোট ১৫ লাখ ৫ হাজার টাকা সরাসরি উপকারভোগী কৃষকদের ব্যাংক হিসাবে পৌঁছেছে। কৃষকদের ব্যাংক হিসাবে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার ফলে কৃষি উপকরণ ক্রয় ও চাষাবাদের প্রয়োজনীয় ব্যয় মেটাতে ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানান। অনুষ্ঠানে কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং সরকারি কৃষি সহায়তা যথাযথভাবে কাজে লাগানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে