যশোরের ঝিকরগাছায় পূজা উদযাপন কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে থানা প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা অনুষ্ঠানে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, পৌর বিএনপি’র সভাপতি রুহুল আমিন সুজন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মীর মনা, উপজেলা ছাত্রদল সভাপতি আশরাফুল আলম রানা।
উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খান, সহকারি সেক্রেটারি শেখ রকিম আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী সহ ঝিকরগাছা থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তা।